নিজস্ব সংবাদদাতা ১৪মার্চ ২০২১কোলকাতা: আজ সকালেও পদযাত্রা শুরুর আগে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছিলেন, পায়ে এখনও ব্যাথা রয়েছে কিন্তু মানুষের যন্ত্রণা আরও বেশি ৷

আজ সেই কথাই আরও একবার উঠে এল হাজরা মোড়ে পদযাত্রা শেষে মমতার বক্তব্যে ৷ আবারও বললেন, পায়ে যন্ত্রণা থাকলেও, গণতন্ত্রের যন্ত্রণা আরও বড় ৷রাজ্যবাসী যেভাবে মমতাকে দেখতে অভ্যস্ত, যেভাবে মাইলের পর মাইল হাঁটেন মমতা, আজ হুইলচেয়ারে বসেই যেন বিরোধীদের সেই প্রতিবাদী মেজাজটা আরও একবার দেখিয়ে গেলেন ৷ বুঝিয়ে দিলেন, তিনি অদম্য ৷ জানিয়ে দিলেন, ভাঙা পায়েই বাংলায় ভোটের প্রচার করবেন৷ প্লাস্টার করা ভাঙা পা নিয়েই হুঙ্কার দিলেন, কখনও মাথা নত করিনি ৷ মনে করিয়ে দিলেন, আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর ৷আগামীকাল থেকেই মমতা তাঁর নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন ৷



















