নিজস্ব সংবাদদাতা ২৭মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর আজ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। পাঁচ জেলার ৩০ আসনে ভোট। ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার সাতশতমালে।
সেখানে রাতভর বোমাবাজি চলে বলে অভিযোগ। আজ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। পাঁচ জেলার ৩০ আসনে ভোট। ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার সাতশতমালে। সেখানে রাতভর বোমাবাজি চলে বলে অভিযোগ। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।সংঘর্ষ থামাতে গিয়ে ওসি-র সামনেই বোমা ফাটে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ।
আরও পড়ুন…বিস্ফোরনে কেঁপে উঠলো তৃণমূল কার্যালয়



















