নিজস্ব সংবাদদাতা ১১ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার মিনাখা বিধানসভার তৃণমূল প্রার্থী ঊষা রানী মন্ডলের সমর্থনে আজ রবিবার দুপুরে মিনাখা ব্রাহ্মণ হাই স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে গতকাল শনিবার চতুর্থ দফা নির্বাচনে কোচবিহার শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে সাধারণ পাঁচজন মারা গেছে।
তাই নিয়ে আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সেই অডিও ভিডিও ফুটেজ প্রকাশ্য জনসভায় আসা কর্মীদের,ও সাধারণ মানুষ কে দেখিয়ে প্রচার করলেন। ২০১৯ সালে বসিরহাটের লোকসভা পরাজিত বিজেপি সাংসদ সায়ন্তন বসু বসিরহাট ভ্যাবলা হাই স্কুল মাঠে ।প্রকাশ্য জনসভায় বলেছিলেন। কেন্দ্র বাহিনীকে বলবো ভোট লুট ও বাড়াবাড়ি করলে।পায়ে গুলি না মেরে বুকে গুলি করতে। একদিকে শীতলকুচি ভয়ঙ্কর ঘটনা অন্যদিকে দিলীপ ঘোষের আবার বিতর্কিত মন্তব্য সবটাই নিয়ে রাজ্যে ১৭ ই এপ্রিল পঞ্চম দফার নির্বাচনে যে কোমর বেঁধে নেমেছে তৃণমূল নেতৃত্ব তার এই জনসভা থেকে প্রকাশ্যে উঠে আসলো ।ইতিমধ্যে রাজ্য দেশের রাজনীতিতে বাহিনীর কর্তব্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আগামী চার দফা নির্বাচনে বাহিনীর অতি সক্রিয়তা যথেষ্ট গণতন্ত্রের রক্ষায় প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে বিজেপির ছাড়া সব বিরোধী দলগুলো এক হয়ে একদিকে সঠিক তদন্ত অন্যদিকে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। যত সময় যাচ্ছে ততই প্রচারকে শীতলকুচি কাণ্ডের হাতিয়ার করছে বিরোধী পক্ষ দল গুলো।
আরও পড়ুন…ফের নৈহাটিতে বিজেপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের দুষ্কৃতীদের



















