অক্সিজেনের কালোবাজারীর সাথে যুক্ত দুই অভিযুক্ত কে দিল্লি পুলিশ গ্রেফতার করল বনগাঁ এবং গোপাল নগর থেকে

অক্সিজেনের কালোবাজারীর সাথে যুক্ত দুই অভিযুক্ত কে দিল্লি পুলিশ গ্রেফতার করল বনগাঁ এবং গোপাল নগর থেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১মে ২০২১ উত্তর ২৪পরগণা: পুলিশ সূত্রে জানা গিয়েছে,দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের একটি স্পেশাল টিম তারা ঘটনার তদন্তে নামে এবং তাদের হাতে তথ্য পাওয়া অনুযায়ী সেই সূত্র ধরেই বনগাঁর বাসিন্দা সৌরভ সাহা এবং গোপালনগর থানা এলাকার বাসিন্দা পিন্টু পাল নামে এই দুই যুবকের নাম উঠে আসে।

অক্সিজেন কালোবাজারির সঙ্গে যুক্ত এই অভিযুক্তরা বিভিন্ন কোম্পানির বেনামী সিম কার্ড তুলে তারা এই অক্সিজেন সিলিন্ডার সরকারের নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া মূল্যেই নিজেরা কিনে আগাম মজুত করে রাখেন যার ফলে বাজারে অক্সিজেন সংকট তৈরি করেছে এবং পরবর্তীতে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রোগীর আত্মীয় পরিজনদের কাছে বাজারে বিক্রি করা হচ্ছে এই অক্সিজেন।দিল্লি পুলিশ ধৃতদের মোবাইল নাম্বারের লোকেশন ট্র্যাক করে বনগাঁ এবং গোপালনগর থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে এবং এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সমস্ত বিষয়ে জানার জন্য বনগাঁ আদালতে ধৃতদের তুলে দিল্লি পুলিশ বিচারকের কাছে আবেদন জানান নিজেদের হেফাজতে নিয়ে দিল্লির উদ্দেশ্যে নিয়ে গিয়ে গোটা বিষয়টি তদন্ত চালানোর জন্য।

আরও পড়ুন…রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top