নিজস্ব সংবাদদাতা ৮ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: লকডাউনের আগে থেকেই আন্দোলনে নেমেছিলেন চিরুনি শ্রমিকরা | তারা ছিলেন আর্থিক অনটনের মধ্যে |
বারবার মজুরি বৃদ্ধির দাবী মালিক পক্ষকে জানিয়েছেন তারা | তেমন ফল না মেলাই বাবরার আন্দোলন করতে হয়েছে তাদের | গত ছয় মাসে বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গাতে মজুরি বৃদ্ধির দাবীতে বারবার অবরোধ , অবস্থান বিক্ষোভ করেছেন তারা | অবশেষে ফল মিললো | মজুরি বৃদ্ধি হলো বনগাঁ মহকুমার চিরুনিশ্রমিকদের I চিরুনি শ্রমিকদের প্রায় ৭০% দাবী মেনে নিলেন মালিক পক্ষ | আজ বেলা বারোটা নাগাদ INTTUC পরি চালিত বনগাঁ রামনগর রোড শ্রমিক অফিসের সামনে বিজয় উৎসব করেন শ্রমিকরা | আবীর খেলাও শুরু হয় শ্রমিকদের মধ্যে।



















