আচমকা ঘরের ভিতরে বাইকে আগুন নেভাতে গিয়ে আহত তৃণমূল নেতা সঞ্জিত ধর

আচমকা ঘরের ভিতরে বাইকে আগুন নেভাতে গিয়ে আহত তৃণমূল নেতা সঞ্জিত ধর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২১ মার্চ ২০২১ আলিপুরদুয়ার: আচমকাই ঘরের ভেতর বাইকে দাউ দাউ করে আগুন জ্বলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের প্রানকেন্দ্র মাধব মোর এলাকায়। আলিপুরদুয়ারের তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জীত ধরের বাড়িতেই এই আগ্নি কান্ডটি ঘটেছে।

অল্পের জন্য রক্ষা পেলো গোটা পরিবার। সূত্রের পাওয়া খবর অনুযায়ী রবিবার সকাল এগারোটা নাগাদ বাড়ির ভিতর রাখা একটি মোটর বাইকে আচমকাই আগুন লেগে যায়। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন নেভাতে গিয়ে আহত হন খোদ তৃণমূল নেতা সঞ্জীত ধর।দু- হাত এবং শরীরে বিভিন্ন জায়গায় আগুন লেগে আহত হয়েছেন তৃণমূল নেতা। পরিবারের লোকেদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে মাধব মোড় এলাকার লোকজন।শেষপর্যন্ত সকলের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। আলিপুরদুয়ার দমকল বিভাগের কর্মীরা এসে সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখছে। কাঠের দোতালা বাড়ি, সঠিক সময়ে যদি আগুন নজরে না আসলে ভয়ংকর বিপদ হতে পাড়তো বলেই মনে করছেন এলাকাবাসীরা।ওয়াকিবহাল মানুষের মতে এই মুহুর্তে আলিপুরদুয়ারের বেশির ভাগ বাইকগুলোতে চাইনিজ ব্যাটারি যুক্ত লাইট লাগানো হচ্ছে।এই চাইনিজ লাইটের ব্যাটারি গুলো গরম হয়ে যাওয়ার ফলেই এই ধরনের বিপত্তি ঘটছে।

আরও পড়ুন…ফের আব্বাস সিদ্দিকীর অনুগামীদের নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়ালেন মোদাসসের হোসেন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top