নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন তার যাত্রা শুরু করেছিল ২০১৬ সালে। এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক শান্তনু সিনহা মহাশয় সমাজে মহিলাদের সুরক্ষার জন্য আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন।
তার এই চেষ্টাই পূর্ণ রূপ পায় আশ্রয় ফাউন্ডেশনের মধ্যে দিয়ে। আশ্রয় ফাউন্ডেশন নারী দিবসের এই বিশেষ দিনে ৯জন ব্যতিক্রমী মহিলা অর্থাৎ যারা নিজেদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সঙ্গে সমাজের নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং একই সাথে অন্য মহিলাদেরও উৎসাহিত করে তাদের স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছেন তাদের হাতে সম্মান তুলে দিলেন। সেই ব্যাতিক্রমী মহিলারা হলেন- রুপা চৌধুরী (প্রতিটি প্রথম মহিলা ক্যাব চালক),চৈতালি দাস (একজন মহিলা শিক্ষক যিনি বিনা বেতনে দরিদ্র বাচ্চাদের পড়ান এবং সমাজসেবা করেন), রুপিয়া চ্যাটার্জী দাস (যিনি তার প্রতিবন্ধকতাকে জয় করে একজন মহিলা খেলোয়াড় হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন), মৌমিতা সরকার ( যিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষিকা), পল্লবী সাউ ( সমাজসেবিকা এবং উদ্যোক্তা), মৌসুমী বর্ধন (পশুপ্রেমী), গার্গী গুপ্তা (সমাজসেবিকা), সুপর্ণা দাস গুপ্তা (সমাজসেবিকা ও উদ্যোক্তা), এবং দীপা সেন ( ফুটবল প্রশিক্ষক)। এই ব্যতিক্রমী মহিলাদের শাহরুখ প্রদানের জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিআই এর উপ-আইনী উপদেষ্টা শ্রীমতি রাজশ্রী মহাপাত্র। এছাড়াও ছিলেন চিত্রপরিচালক অভিনেত্রী তথা লেখিকা শ্রীমতি সুদেষ্ণ রায়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশীষ সুর, অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি শ্রীমতি নন্দিনী ভট্টাচার্য, গ্রীনফিল্ড একাডেমির অধ্যক্ষ শ্রীমতি রিতা দাস, রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, এবং সংবিধান সম্পাদক সুমিত সাহা। বিভিন্ন পেশা থেকে আসা মহিলাদের মধ্যে থেকে ব্যতিক্রমী এই ৯জনকে চিহ্নিত করে তাদেরকে সম্মানিত করার মধ্যে দিয়ে আশ্রয় ফাউন্ডেশন চাই ভবিষ্যতে এভাবেই নারীদের প্রতিভা খুঁজে এনে তাদের পাশে দাঁড়াতে।
আরও পড়ুন…কয়লা খনির ভিতরে ডাম্পারের চাকার নিচে চাপা পড়ে মৃত্যু এক যুবকের




















