আব্বাস সিদ্দিকীর সভায় যাওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হল এক আই এস এফ কর্মীর বাড়ি

আব্বাস সিদ্দিকীর সভায় যাওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হল এক আই এস এফ কর্মীর বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২ মার্চ ২০২১ দক্ষিণ ২৪পরগণা: আব্বাস সিদ্দিকীর সভায় যাওয়ার কারণে এবার এক isf কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বোদরা অঞ্চলের সাপা গ্রামে।

আব্বাস অনুগামী আজিত মোল্লার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের কোন গাড়ির না আসায় পুড়ে ছাই হয়ে যায় আজিতের বাড়ি। পরিবার সূত্রে খবর রবিবার বিকালে ভাঙড়ের বিজয় গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকী সভা ছিল। সেই সভাতেই গিয়েছিল আজিত মোল্লা এবং তার পরিবারের সদস্যরা। আব্বাস সিদ্দিকীর সভায় যাওয়ার কারণে রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা কেরোসিন তেল দিয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর দাউ দাউ করে জ্বলতে থাকে তার বাড়ি। প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়িটি। পরে এই ঘটনায় যখন ভাঙড় থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলো আজিত মোল্লা তখন তার উপর আবার হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাকে। থানায় অভিযোগ না করার হুমকিও দেয় বলে দাবি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।এই ঘটনায় ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে। থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন…ভাঙড়ের কাবিলডাঙ্গার একটি বাগান থেকে উদ্ধার তাজা বোমা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top