আসানসোলে দোষারোপের খেলাতে মত্ত দুই শিবির

আসানসোলে দোষারোপের খেলাতে মত্ত দুই শিবির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ এপ্রিল ২০২১ আসানসোল: আসানসোল উত্তর বিধানসভার দুই শিবিরের মধ্যে দোষারোপের খেলা দেখছে আসানসোলবাসী। বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু মূখার্জীর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ নিয়ে তুলকালাম আসানসোল শহরে।

কৃষ্ণেন্দু মূখার্জী নমিনেশন জমা করার পর নিউটাউনের এক বাসিন্দা সোসাল মিডিয়াতে পোষ্ট করে জানান তিনি হলফনামাতে প্রচুর তথ্য লুকিয়েছেন, তিনি প্রশাসনের চোখে অপরাধী তাকে এই জেলাতে ঢোকার অনুমতি দেওয়া হয় নি সে সব কথা তিনি লুকিয়েছেন। বৃহস্পতিবার সকালে কৃষ্ণেন্দু মূখার্জী সাংবাদিক সম্মেলনে জানান আজ নমিনেশন স্কুটনি হয়ে গেছে তিনি যদি কোন তথ্য গোপন করতেন তাহলে তার নমিনেশন বাতিল হয়ে যেত কিন্তু সে সব হয় নি। তিনি সরাসরি অভিজিৎ ঘটকের উপর দোষরোপ করেন তিনি একটা ফেক ক্লিপিং দেখিয়ে তার বিরুদ্ধে ব্যাক্তিগত অপপ্রচার করছেন। আসানসোল উত্তর বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির দেওয়াল মুছে ফেলা হচ্ছে তাদের কর্মীদের অযথা মারধোর করা হচ্ছে। বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বকে জানানো হয়েছে তারা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা দিয়েছেন। অন্যদিকে অভিজিৎ ঘটক জানান তিনি কাউকে ব্যাক্তিগত আক্রমণ করেন না তার কাছে এমন কোন ক্লিপিং নাই তাছাড়া আসানসোল উত্তর বিধানসভার বেশীর ভাগ দেওয়াল বিজেপি দখল করে নিয়েছে তারপর বলছে তৃণমূল তাদের দেওয়াল মুছে দিচ্ছে।

আরও পড়ুন…“বিজেপির সভা মঞ্চ তৈরি করতে বাধা তৃণমূল কংগ্রেসের কর্মীদের” কাজ পরিদর্শনে গিয়ে মন্তব্য সায়ন্তন বসুর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top