নিজস্ব সংবাদদাতা ২৩ এপ্রিল ২০২১ আসানসোল: বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম বিলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর বিধানসভার গারুই গ্রামে।
বিজেপি মন্ডল সভাপতি সমীর ভৌমিক বলেন যে আজ সকালে কিছু ছেলে মেয়ে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম নিয়ে সে গুলো ভরার কাজ পূরণ করছে। সেই ফর্মে সাধারণ মানুষের তথ্য মোবাইল নম্বর ব্যাংক একাউন্ট নম্বর নিয়ে বলছে ভোট শেষ হলে মাসে ১০০০ টাকা করে বছরে ১২০০০ টাকা পাবে। মন্ডল সভাপতি অভিযোগ করে বলেন যে এই কাজ নির্বাচন বিধি ভঙ্গের মধ্যে পরে। আমাদের কার্য্কর্তারা তাদের ধরে ফেলে , খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ তাদের স্কট করে গ্রাম থেকে বার করে দেয়। অপর দিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।



















