নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১ আসানসোল: ২৬ তারিখ শেষ হয়েছে পশ্চিম বর্ধমানের ৯ টি আসনের বিধানসভা নির্বাচন।আসানসোল মহকুমার স্ট্রংরুম করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ।
মঙ্গলবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে কড়া নজরদারি ।মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পশ্চিম বর্ধমানের পাঁচটি বিধানসভার ডিসি আরসি থেকে সমস্ত ইভিএম মেশিন কে সুরক্ষিতভাবে এনে আসানসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রং রুমে ব্যাপক নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।আগামী ২রা মে তে পাঁচটি বিধানসভার প্রার্থীদের নির্ধারণ করবে এই ইভিএম মেশিন তাই এইসব ইভিএম মেশিন কে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
আরও পড়ুন… স্পেশালিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই করোনা টেস্ট কিট আতঙ্কে উদ্বিগ্ন সাধারন মানুষ



















