নিজস্ব সংবাদদাতা ৮ মে ২০২১ আসানসোল: কোভিড বিধিকে উপেক্ষা করে চলছে অটো টোটো।এই দৃশ্য দেখা গেল আসানসোল হটন রোড মোড় সংলগ্ন এলাকায়।

বেশিরভাগ অটো টোটো চালক কারোরই মুখে মাক্স দেখা যায়নি।প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন সকলকেই।তাই সরকারের তরফে সকলকেই কোভিড বিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে।তবে মানুষ এখনও সচেতন হয়নি।এদিন আসানসোল হটন রোড এলাকায় অটো টোটো চালকদের মুখে মাস্ক ছিলো না।তবে কেন মাস্ক পরেননি তা প্রশ্ন করতেই অটো ও টোটো চালকেরা সঙ্গে সঙ্গেই মুখে মাস্ক পরে নেন । আমরা নিজেরাই যদি সতর্ক না হই তাহলে এই সংক্রমণ কে আদৌ রুখে দেওয়া সম্ভব । সেই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে আমাদের।
আরও পড়ুন…আংশিক লকডাউনে অমান্য করে যেসব ব্যবসায়ীরা কাজ চালাচ্ছে তাদের সতর্ক করল রায়গঞ্জ পৌরসভা



















