নিজস্ব সংবাদদাতা ৩০ জানুয়ারি ২০২১: অমিত শাহ তো আসছেন না তাঁর পরিবর্তে কি কোন পরিকল্পনা হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কে আসছে সেটা হয়ত আজকে জানা যাবে।
অমিত শাহ আসছেন না সেটা জানানো হয়েছে। সেই জন্য আজকের সমস্ত প্রোগ্রামকে রদ করা হয়েছে। আগামীকাল ডুমুরজোলাতে যে পাবলিক মিটিংয়ে যোগদান মেলা আছে সেটা হবে ।সেখানে অন্য কোনো কেন্দ্রীয় নেতা আসবেন। কে আসছেন যতক্ষন না দিল্লি জানাচ্ছে ততক্ষন বলা যাবে না।মতুয়াদের যে সভা ছিল সেটা স্থগিত করা হয়েছে। অমিত শাহ আবার যখন আসবেন ডেট দেবেন তখন হবে। তবে কালকে ডুমুরজোলার সভা হবে যেহেতু পার্টিতে যোগদান মেলা আছে তাই সেটা হবে। যাতে যারা আসতে চাইছেন তারা যোগদান করুন যাতে পার্টির শক্তি বৃদ্ধি হয়। অন্য কোনো নেতা আসবেন ভাষণ দেবেন।পাশাপাশি বলেছিলেন উত্তর ২৪ পরগনায় চমক অপেক্ষা করছে। সেটা কি কাল হাওড়ায় দেখতে পাওয়া যাবে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন যখনই এধরনের প্রোগ্রাম হবে তখনই চমক হবে। সেইজন্য অপেক্ষা করুন সবকিছু আসতে আসতে প্রকাশ্যে আসবে।১৬ই ফেব্রুয়ারির পর বড় ধরনের চমক বড় ধরনের কিছু ঘটবে সবাই বলছেন। এই নিয়ে তিনি বলেন যেকোনো সময় হতে পারে। ডেট বলা সম্ভব নয় কিন্তু চলতে থাকবে এরকম চমকের পর চমক। শেষ চমকটা ২৩ শে মে’র পর হবে।
আরও পড়ুন…কলকাতায় এলেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য


















