এলাকার আইনশৃঙ্খলার কথা ভেবে যাদবপুর কে ভাঙ্গা হলো দুটি থানায় 

এলাকার আইনশৃঙ্খলার কথা ভেবে যাদবপুর কে ভাঙ্গা হলো দুটি থানায় 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২ফেব্রুয়ারি ২০২১কলকাতার মোট থানার সংখ্যা ৭৮ হতে চলেছে।যাদবপুর থানা এলাকাকে দু’ভাগে ভেঙে এ বার গল্ফ গ্রিন হিসেবে নতুন থানার সংযোজন হচ্ছে।

অবশেষে সোমবার থেকে শুরু হলো নতুন থানা পথ চলা।এই থানার অন্দরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও অবস্থান, সেই কারণে যাদবপুর এলাকার আইনশৃঙ্খলা সর্বদাই চিন্তার কারণ হয়ে থেকেছে লালবাজারের। তাই ভোটের আগেই যাবদপুর থানাকে দু’টি থানায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র সোমবার নতুন এই গল্ফ গ্রিন থানার উদ্বোধন করবেন বলে সূত্রের খবর।উদ্বোধনের সময় কলকাতার নগরপাল ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকতে পারেন বলে খবর। নতুন গল্ফ গ্রিন থানার অন্দরে গোটা গল্ফ গ্রিন এলাকা, টালিগঞ্জের কিছু অংশ এবং বিক্রমগড়ের একটা বড় অংশ অন্তর্ভুক্ত হবে।

আরও পড়ুন… ঘন্টা ম্যারাথন জেরার মুখোমুখি অভিষেক শ্যালিকা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top