কব্জি পর্যন্ত উধাও দুই হাত, রহস্যজনকভাবে বীরভূমে উদ্ধার এক ব্যক্তি

কব্জি পর্যন্ত উধাও দুই হাত, রহস্যজনকভাবে বীরভূমে উদ্ধার এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৯ এপ্রিল ২০২১বীরভূম: ভোটের আগে দিন দিন উত্তপ্ত হচ্ছে বীরভূমের একাধিক এলাকা। আর এই উত্তপ্ত হওয়ার পাশাপাশি খবর আসছে প্রাণহানি থেকে আহত হওয়ার মতো ঘটনা।

আর সেই ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার সাতসকালে দুবরাজপুর ব্লকে রহস্যজনকভাবে উদ্ধার হলেন এক ব্যক্তি, যার দুই হাত উধাও।দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের আমুড়ি গ্রামের মালপাড়া থেকে দুই হাত খোয়া যাওয়া ওই ব্যক্তি উদ্ধার হন। উদ্ধার হওয়া ব্যক্তির নাম শেখ ইয়াসিন। বয়স ৪৫ বছর। তাকে উদ্ধার করার পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। কিভাবে ওই ব্যক্তির দুই হাত উড়ে গেল সেই ঘটনার তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ।প্রাথমিকভাবে দুই হাত উড়ে যাওয়ার কারণ হিসাবে মনে করা হচ্ছে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের কারণে ওই ব্যক্তির দুই হাত উড়ে গেছে। এমনকি ওই ব্যক্তির পরিবারের এক সদস্যের বয়ানেও উঠে এসেছে বোমার প্রসঙ্গ। সূত্রের খবর, ৩-৪ জন ব্যক্তি একত্রিত হয়ে বোমা বাঁধার কাজ চালাচ্ছিলেন। আর সেই সময় বিস্ফোরণ ঘটলে শেখ ইয়াসিনের দুই হাত উড়ে যায়। যদিও এটাও জানা যাচ্ছে, যে জায়গায় ওই ব্যক্তি উদ্ধার হয়েছেন সেখানে তাকে ফেলে দিয়ে যাওয়া হয়। বোমা বাঁধার কাজ চলছিল অন্য কোথাও। তবে কি উদ্দেশ্যে বোমা বাঁধার কাজ হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।শেখ ইয়াসিনের আত্মীয় ইব্রাহিম জানিয়েছেন, “হঠাৎ করে সকালবেলা খবর পেলাম দুই হাত উড়ে যাওয়া অবস্থায় ভগ্নিপতি মালপাড়ায় পড়ে রয়েছে। তারপর তাড়াতাড়ি সেখান থেকে তাকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসি। ভগ্নিপতি চাষবাসের কাজে যুক্ত এবং সাইকেলে করে কয়লা বিক্রি করেন। তবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। এখন কি করে এই ঘটনা ঘটলো বুঝতে পারছিনা। তবে হাত দেখে মনে হচ্ছে বোমার আঘাতেই উড়েছে। দুজন ওকে ডেকে নিয়ে গিয়েছিল।”ভোটের আগে এমনিতেই সরগরম বীরভূম। প্রতিদিনই কোথাও না কোথাও অশান্তির ঘটনা চোখে পড়ছে। আর এমত অবস্থায় এইভাবে হাতের কব্জি পর্যন্ত দুই হাত চলে যাওয়া ওই ব্যক্তি উদ্ধারের ঘটনায় আরও আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন…মোদীজির নেতৃত্ব সোনার বাংলা গড়তে মোটর বাইক রেলির মাধ্যমে প্রচার করছেন কৃষ্ণ কল্যাণী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top