করোনাতে অক্সিজেনের ঘাটতি মেটাতে মোক্ষম ওষুধ জাউডাস ক্যাডিলার ড্রাগ ‘ভিরাফিন’

করোনাতে অক্সিজেনের ঘাটতি মেটাতে মোক্ষম ওষুধ জাউডাস ক্যাডিলার ড্রাগ ‘ভিরাফিন’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৪ এপ্রিল ২০২১: রাজ্য জুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। মানুষ টিকা নিতে লম্বা লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে এ ছবি সর্বত্রই চোখে পড়ছে।

এরই মাঝে সুখবর করোনা রোধ করতে এসে গেছে নতুন অস্ত্র।করোনা রোগীদের ক্ষেত্রে জাউডাস ক্যাডিলা ( Zydus Cadila)-র ড্রাগ ‘ভিরাফিন'(Virafin) ব্যবহারের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DGCI)। এটি ব্যবহার করলে শরীরে অক্সিজেনের ঘাটতির সম্ভাবনা অনেকটাই কমবে। শুধু তাই নয়, মৃদু উপসর্গবিশিষ্ট রোগীদের ক্ষেত্রে এই ড্রাগ বিশেষভাবে কাজ দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।দেশের ২০ থেকে ২৫টি সেন্টারে এই ড্রাগের ট্রায়াল চলে। শরীরে অক্সিজেনের অভাব মেটাতে সক্ষম এই ড্রাগ, পরীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।এছাড়াও করোনার অন্যতম উপসর্গ শ্বাসকষ্টের সমস্যাও অনেকটা কমাতে সক্ষম এই ড্রাগ। ।জাইডাসের তরফে জানানো হয়, প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের উপর এই ড্রাগটি প্রয়োগ করা হয়েছিল। ফলাফলে দেখা গিয়েছে এই ড্রাগ নেওয়া ৭ দিনের মধ্যে ৯১.১৫ শতাংশ স্বেচ্ছাসেবকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন…আসানসোলে বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম বিলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top