করোনায় প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ

করোনায় প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেক্স ২১ এপ্রিল ২০২১: দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মাঝে করোনা কেড়ে নিল কবি শঙ্খ ঘোষ কে। করোনার টিকা নিয়েছিলেন কবি এমনটাই জানিয়েছে তার পরিবার তা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন।

কর্মজীবনের শঙ্খ ঘোষ দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী মতো প্রতিষ্ঠান অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলি হল বাবরের প্রার্থনা ,দিনগুলি রাতগুলি ,মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে প্রভৃতি। তাই লেখাগুলি বাংলা সাহিত্যের পাশাপাশি আমাদের জীবনে অমর সঞ্চয়। তিনি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন। তিনি পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকাচ্ছন্ন হয়ে পড়েছে বাংলা সাহিত্য পরিবার। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনা বিধি মেনেই নিরবে নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন…জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে তাড়াতে হবে জনসভা থেকে মন্তব্য সোহম চক্রবর্তীর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top