করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্করের

করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্করের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২০ এপ্রিল ২০২১ করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাকাল দেশবাসী।দিল্লিসহ একাধিক জায়গায় ইতি মধ্যেই লকডাউন হয় গেছে।

করোনায় প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে তাঁর। অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক ভাবে নামতে শুরু করে। যার ফলে শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল।বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘খাকি’, ‘সিংহম’, ‘বাস্তব’, ‘সিম্বা’সহ একগুচ্ছ ছবি। এমনকি মারাঠি ছবির এক উল্লেখযোগ্য নাম ছিলেন তিনি। ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ তাঁর। তাঁর এই অভিনয় আজও দর্শকমনে গেঁথে রয়েছে।

আরও পড়ুন…করোনা আক্রান্ত সুপারস্টার জিৎ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top