করোনা আক্রান্ত সুপারস্টার জিৎ

করোনা আক্রান্ত সুপারস্টার জিৎ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২০ এপ্রিল ২০২১: করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে সাধারণ মানুষ। শুধু জিৎ নন। করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি সহ অনেকেই।

টলিউডে কোভিড আক্রান্তদের তালিকা ক্রমেই দীর্ঘায়িত হয়ে চলেছে।নিজের টুইটার হ্যান্ডেলে জিৎ ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-১৯ পজিটিভ। পাশাপাশি তিনি জানান তিনি বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছেন এবং স্বাস্থ্য পরামর্শদাতার পরামর্শ অনুসরণ করছেন। তিনি সকলকে অনুরোধ করেন বিগত গত কয়েক দিনে যাঁরা তার সংস্পর্শে এসেছেন তাদের কাছে আন্তরিক অনুরোধ পরীক্ষা করিয়ে নিন এবং নিজের খেয়াল রাখুন।কথা ছিল গত বছর ইদে মুক্তি পাবে ‘বাজি’। তবে তা হয়নি। করোনার জেরে ছবি মুক্তি পিছিয়ে যায়। টিজার মুক্তি পেলেও বেশ কিছু পরে ছবির প্রথম গান প্রকাশ্যে আসে। এছাড়াও ছবিতে দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সব্যসাচী চক্রবর্তী ও দেবদূত ঘোষ ছাড়াও প্রমুখ দের। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর মুক্তি পেতে পারে ছবি।

আরও পড়ুন…স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top