নিজস্ব সংবাদদাতা ১লা মে ২০২১:বর্তমানে সারা বিশ্বজুড়ে করোনা মহামারী তার করাল থাবা বসিয়েছে । সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ভারতবর্ষ শীর্ষে অবস্থান করছে। পশ্চিমবঙ্গেও সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে ।

এই পরিস্থিথিতে জনগন কে সচেতন করতে মাঠে নামলো ডোমকলের “উদয়ের পথে ” নামক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ।আজ থেকে এক সপ্তাহ ব্যাপী করোনা সচেতনতা সপ্তাহ পালন করবে।প্রভাত ফেরির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হলো ডোমকল বাসস্ট্যান্ডে ।জনগণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা ।করোনা বিধি মাইকে প্রচার করে জনগণকে সচেতন করা হয় ।সংগঠনের কালচারাল সেক্রেটারি বাসিরুল ইসলাম বলেন ” করোনা অতিমারীর বর্তমান পরিস্থিথিতে জনগণের মধ্যে একমাত্র করোনা সচেতনতা বৃদ্ধিই করোনা থেকে মুক্তি পাওয়ার উপায় ।তাই আমরা মাস্ক বিতরণ, করোনা সচেতনতার লিফলেট বিলি ও মাইকিং এর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি ।



















