নিজস্ব সংবাদদাতা ২০ফেব্রুয়ারি ২০২১মুর্শিদাবাদ, কান্দি:শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি পেট্রোল পাম্প গ্যারেজ পট্টিতে একটি পরিত্যক্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর মিলল।
জানা গেছে এলাকায় অতিরিক্ত আবর্জনার স্তুপ ও জঞ্জাল থাকার কারণেই এই অগ্নিকাণ্ড। পরিতক্ত ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীদের প্রাথমিক অনুমান এলাকায় অতিরিক্ত আবর্জনার স্তুপ ও জঞ্জালের জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড।যদিও কারোর কোনো হতাহতের খবর মেলেনি এখনো পর্যন্ত।


















