কালি মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করলেন ধর্মেন্দ্র সাউ

কালি মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করলেন ধর্মেন্দ্র সাউ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৭ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন কালি মন্দিরে পুজো দিয়ে আজ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী ধর্মেন্দ্র সাউ।

এদিন তিনি কালি মন্দির ছাড়াও পার্শ্ববর্তী দুটি শিব মন্দিরেও পুজো দিয়ে কাঁকিনাড়া স্টেশন রোডে নির্বাচনী প্রচার করেন। স্থানীয় অটো টোটো রিকশা চালক ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রবীর ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন…রাতভর পটাশপুরে বোমাবাজি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ওসি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top