কিছুদিন আগেই ছিল সমর্থনের পোস্টার নির্বাচন এগিয়ে আসতেই সুনীল মণ্ডল কে প্রার্থী হিসেবে না চেয়ে পাল্টা পোস্টার পড়ল বুদবুদের মানকরে

কিছুদিন আগেই ছিল সমর্থনের পোস্টার নির্বাচন এগিয়ে আসতেই সুনীল মণ্ডল কে প্রার্থী হিসেবে না চেয়ে পাল্টা পোস্টার পড়ল বুদবুদের মানকরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২ মার্চ ২০২১পশ্চিম বর্ধমান ,দুর্গাপুর:এবার সুনীল মণ্ডল এর বিরুদ্ধে পোস্টার পড়ল বুদবুদের মানকরে। গত কয়েকদিন আগে থেকেই বুদবুদের মানকর, কাঁকসা ও গলসি এলাকায় সুনীল মণ্ডল এর সমর্থনে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিল এলাকার মানুষ।

এবার সুনীল মণ্ডল কে প্রার্থী হিসেবে না চেয়ে পাল্টা পোস্টার দিল এলাকার মানুষ। শুক্রবার সকাল থেকেই সেই পোস্টার নজরে আসতে রীতিমতো এলাকার মানুষের মধ্যে জল্পনা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার সমর্থনে বা বিপক্ষে দিচ্ছে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। পোস্টারে লেখা হয়েছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দল বদলুদের গলসীর মানুষ চায় না। তবে গোটা বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানিয়েছেন বর্তমান সদরের তৃণমূলের জেলা সহ-সভাপতি মোঃ জাকির হোসেন।অন্যদিকে বিজেপির নেতা রমন শর্মা জানান আমাদের প্রার্থী কে হবে তা দল ঠিক করে আমরা নয় যেভাবে তৃণমূল থেকে সাড়ে সাড়ে নেতারা আমাদের দলে আসছে তাতে তৃণমূলের এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।

আরও পড়ুন…বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতিকে রাতের অন্ধকারে মারধর করার অভিযোগ উঠল রায়গঞ্জে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top