খড়গ্রামে আক্রান্ত বিজেপির কর্মী

খড়গ্রামে আক্রান্ত বিজেপির কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ মার্চ ২০২১ মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা অন্তর্গত পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর গোপিনাথপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

শুক্রবার রাতের এই ঘটনায় লাঠি ও লোহার রড এর আঘাতে জখম হন জামাল মির ও তার স্ত্রী চায়না বিবি। চায়না বিবি গত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিলেন। বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে ভোট প্রচার করছেন আর তার জেরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় দুই জনকে প্রথমে খড়গ্ৰাম গ্ৰামিন ও কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে দলিও কর্মীকে হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকেই রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ দেখায় বিধানসভা বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর দেওয়া হয়েছে বিজেপির উচ্চস্তরেও ইতিমধ্যেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ঘটনাস্থলে পৌছাছে উত্তরাখণ্ডের মানব বন্ধন মন্ত্রী সহ রাজ্য স্তরের বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন…কেশপুরের গোলারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা, অভিযোগের তির তৃণমূলের দিকে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top