খণ্ডশর্করা গ্রাম থেকে উদ্ধার তাজা বোমা

খণ্ডশর্করা গ্রাম থেকে উদ্ধার তাজা বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ মে ২০২১ উত্তর ২৪পরগণা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত আমডাঙার বিস্তীর্ণ এলাকায়। খণ্ডশর্করা গ্রাম এর বাঁশ বাগানে ড্রাম ও ব্যাগ থেকে ৪৯ টি তাজা বোমা উদ্ধার করলো বোম্ব স্কোয়াড এর টিম ।

এমনটাই পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া বোমার পাশাপাশি এলাকার আর কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় সরঞ্জাম আছে কি না তার জন্য অত্যাধুনিক যন্ত্র দিয়ে চলছে চিরুনি তল্লাশি।ভোট পরবর্তী সময়ে ও এত পরিমাণ বোমা কিভাবে এলো বা কারা এলাকায় মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। বোমা উদ্ধারের পর ঘটনাস্থল পুলিশ পিকেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা।ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। CID আধিকারিকরা ঘটনাস্থলে না আসা অবধি পুলিশি নজরদারি চলবে ওই এলাকায়,তেমনটাই পুলিশ সূত্রে খবর,তবে বোমা উদ্ধারের ঘটনায় খণ্ড শর্করা গ্রামে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন…কোলাঘাটের পাইকপাড়ী গ্রামীণ হাসপাতলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করোনা টিকাকরণ,সমস্যায় সাধারণ মানুষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top