নিজস্ব সংবাদদাতা ২৬ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: আমডাঙ্গা খেকিয়া গ্রাম থাকে উদ্ধার হওয়া ড্রাম থেকে ২২ টি তাজা বোম উদ্ধার করলো বোম স্কোয়াড।ঘটনার পর থেকেই ওই স্থান ঘিরে রাখে আমাডাঙ্গার থানার পুলিশ।
খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে।তারপর বোম স্কোয়াড এসে বোমগুলি উদ্ধার করে এবং বোম বানানোর প্রচুর মশলা উদ্ধার করে।ভোট পরবর্তী হিংসা পিছু হটছে না আমডাঙ্গা বিধানসভায়। প্রতিদিনই কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে তাজা বোমা।স্থানীয় মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।আমডাঙার খেলিয়া গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় একটি ঝোপ থেকে ২২টি তাজা বোমা উদ্ধার ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করলো বোম স্কোয়াড। উদ্ধার হওয়া বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ নিয়ে যাওয়া হয়েছে।বোমাগুলিকে সেই স্থানে গিয়েই নিষ্ক্রিয় করা হবে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটের আগে বা ভোট পরবর্তী সময়ে আমডাঙার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার অব্যাহত।তৃণমূল অভিযোগ করছে এই বোম আই এস এফ মজুত করে রেখেছে পাল্টা অভিযোগ আই এস এফও করছে।গ্রামের মানুষ এই ঘটনার পর থেকে আতঙ্কিত।
আরও পড়ুন…আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কড়া নিরাপত্তায় রাখা হলো ইভিএম মেশিন



















