নিজস্ব সংবাদদাতা ৯ ফেব্রুয়ারি ২০২১ শিলিগুড়ি:সোমবার কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যর মুখ্যমন্ত্রী খেলশ্রী অনুষ্ঠানে মাধ্যমে শিলিগুড়ির তিন খেলোয়াড়দের পুরস্কৃত করে। তার মধ্যে মানতু ঘোষ, সলমা মাঝি ও ভারতী ঘোষ শিলিগুড়ির গর্ব।
এদিন শিলিগুড়ির ক্রীড়া প্রেমিকদের পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই তিনজনকে সম্মানিত করা হয়। এদিন এসজেডিএর ভাইস চেয়ারম্যান নান্টু পাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের শিলিগুড়ি আন্তজার্তিক মানের স্টেডিয়ামে দাবি তোলেন। পাশাপাশি মান্তু ঘোষ জানান খেল নগরি শিলিগুড়ি প্রচুর প্রতিভার সম্পূর্ণ খেলোয়াড় উপহার দিয়েছে রাজ্য ও দেশকে। কিন্তু খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য উচ্চমানের স্টেডিয়ামের প্রয়োজনে।
আরও পড়ুন…লক্ষ্য বঙ্গ জয়, পদ্ম ছাড়াই ৫ মালায় তারা মায়ের আরাধনায় নাড্ডা


















