গঙ্গারামপুরে পরিদর্শন করলেন নির্বাচনী অবজারভার এস নটরাজজন

গঙ্গারামপুরে পরিদর্শন করলেন নির্বাচনী অবজারভার এস নটরাজজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা দক্ষিণ দিনাজপুর ৮ এপ্রিল ২০২১:দক্ষিণ দিনাজপুর জেলার সব কটি বিধানসভা‌ আসনেই সপ্তম দফায় নির্বাচন। সপ্তম দফার নির্বাচনের আগেই গঙ্গারামপুর ৪১ নম্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করলো নির্বাচনী অবজারভার S. নটরাজন।

সঙ্গে ছিলেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও গঙ্গারামপুর থানার আইসি সহ অন্যান্য আধিকারিকেরা। গঙ্গারামপুর ব্লকে ছোট একটি মিটিং করেন ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভার নির্বাচনী অবজারভার S. নটরাজন। তারপরেই ৪১ গঙ্গারামপুর বিধানসভার বিভিন্ন বুথ দেখতে বের হন তিনি । বুথে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা তা তিনি খতিয়ে দেখেন।সূত্রের খবর গঙ্গারামপুর বিধানসভায় এবার মহিলা চালিত নির্বাচনী বুথ হতে চলেছে পাঁচটি। যার মধ্যে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় তিনটি, গঙ্গারামপুর গার্লস উচ্চ বিদ্যালয়ের একটি ও গঙ্গারামপুর রবীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একটি মহিলা চালিত বুথ হতে চলেছে।বৃহস্পতিবার সেই সকল বুথ পরিদর্শন করলেন ৪১ নং বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অবজারভার S. নটরাজন।এ বিষয়ে ৪১ নং বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অবজারভার S. নটরাজন সাংবাদিকদের সামনে কিছু বলতে চাইনি।

আরও পড়ুন…পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ চাঞ্চল্য এলাকায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top