গরীবের বাড়িতে থেকে প্রচার সারছেন কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ

গরীবের বাড়িতে থেকে প্রচার সারছেন কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: দিনের বেলা গ্রামের প্রতিটি বুথে বুথে ঘুরে ঘুরে প্রচার করে রাতে গ্রামের সাধারন মানুষের সাথে জনসংযোগের মাধ্যমে প্রচারের লক্ষ্যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গ্রামের কোনও এক গরীব মানুষের বাড়িতে রাত্রিবাস ও ভোজন করে প্রচার সারছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ।

এভাবেই দিনরাত গ্রামগঞ্জের মানুষকে সাথে নিয়ে প্রচার সারছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। তাঁর এই অভিনব প্রচারে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। আপ্লুত গ্রামের সাধারন গরীব কৃষক দিনমজুর মানুষ তাঁকে বরণ করে নিচ্ছেন ফুলের মালা পড়িয়ে। প্রার্থী তপন দেব সিংহ জানালেন এটা একটা জনসংযোগ। রাত্রিবাস করে গ্রামের মানুষের নানান অভাব অভিযোগ সমস্যার কথা শুনে নিয়ে আগামীতে মানুষের কাছে সেইসব সমস্যা সমাধানে উদ্যোগী হবেন তিনি।কালিয়াগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ দিনভর রোডশো এবং পায়ে হেঁটে গ্রামে গ্রামে প্রচারের পর রাতে গ্রামেরই এক সাধারন মানুষের বাড়িতে রাত্রিবাস করে এলাকার মানুষকে জড়ো করে তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। দিনভর প্রচার সেরে এদিন রাতে কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রামপঞ্চায়েতের বালাস গ্রামে পরিমল দেবশর্মা নামে এক গ্রামবাসীর বাড়িতে রাত্রিবাস করে জনসংযোগের মাধ্যমে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। রাতে পরিমল দেবশর্মার বাড়ির সামনে আসতেই তাঁকে ফুলের মালা পড়িয়ে পুষ্পবৃষ্টি করে বরণ করে নিলেন পরিবারের লোকেরা। পরিমল দেবশর্মার বাড়ির উঠানে জড়ো হলেন বালাস গ্রামের রাজবংশী বাসিন্দারা। এলাকায় তাদের নানান সমস্যার কথা তুলে ধরলেন বিদায়ী বিধায়ক তথা তৃনমুল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের কাছে। প্রার্থীর সাথে ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য সহ দলীয় কর্মীরা। বাড়ির উঠোনেই নীচে মাটিতে বসেই পাত পেড়ে সকলের সাথে খেলেন ডাল ভাত সবজি ও ডিমের ঝোল। খেয়ে দেয়ে উঠে গ্রামের বাসিন্দাদের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের উন্নয়নের প্রচারের পাশাপাশি এলাকার বাসিন্দাদের নানান সমস্যার কথা মন দিয়ে শুনলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী। কালিয়াগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃনমুল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ জানালেন, এটা একটা জনসংযোগের মাধ্যমে প্রচার। তিনি বলেন আমি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। বালাস গ্রামের মানুষের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই আমার এই রাত্রিবাসের মাধ্যমে প্রচার। ২০১৯ সালের উপনির্বাচনে জয়লাভ করে যতটুকু সাধ্য পেরেছি এলাকার উন্নয়ন করার। আগামীতে এইসব গ্রামের মানুষের ভোটে জয়যুক্ত হয়ে বিধানসভায় গিয়ে এলাকার সামগ্রিক সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে কাজ করব।

আরও পড়ুন…পানিহাটি ফেরিঘাট লক্ষ টাকা সহ গ্রেফতার এক ব্যক্তি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top