গোসাবায় নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ, প্রস্তুতি চলছে জোর কদমে

গোসাবায় নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ, প্রস্তুতি চলছে জোর কদমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২ মার্চ ২০২১ দক্ষিণ ২৪পরগণা,গোসাবাঃ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসছেন গোসাবায়। সেখানে গোসাবা বিধানসভার প্রার্থী বরুণ প্রামাণিকের সমর্থনে জনসভা করবেন তিনি।

গোসাবা থানার অন্তর্গত কৃষক বাজার সংলগ্ন মাঠে সভা করবেন শাহ। গত দুদিন ধরে সেই সভাস্থল তৈরি কাজ চলছে জোর কদমে। দফায় দফায় বিজেপি কর্মী, উচ্চ নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখছেন। নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে শাহের সভার জন্য। গোসাবায় হেলিকাপটারে আসবেন শাহ। সেই কারণে তৈরি হয়েছে হেলিপ্যাডও। এই কেন্দ্রে তৃণমূলের সাথেই মূলত লড়াই বিজেপির। তৃণমূল প্রার্থী তথা বিগত দুবারের বিধায়ক জয়ন্ত নস্করের সাথেই লড়াই হবে বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক ওরফে চিত্তর। শাহের সভার পাল্টা হিসেবে আগামী ৩০ শে মার্চ একই মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন…বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু শিশুর, গুরুতর জখম আরেক শিশু

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top