চাকরির টোপ দিয়ে মেয়েদের নিয়ে তুলতো পানশালায় ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো নারায়নপুর থানার পুলিশ

চাকরির টোপ দিয়ে মেয়েদের নিয়ে তুলতো পানশালায় ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো নারায়নপুর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১০ জানুয়ারি ২০২১:শনিবার রাতে এক তরুণী নারায়নপুর থানায় আচমকাই দৌড়ে আসেন তাঁকে দেখে প্রাথমিকভাবে বিধ্বস্ত বলেই মনে হচ্ছিল।তবে প্রাথমিকভাবে গোটা ঘটনা পুলিশকে জানানোর পরেই স্তম্ভিত হয়ে যায় লোকজন।

ওই তরুণী জানান তাঁকে এবং তাঁর মতো অনেককেই রাজারহাটের এক অভিজাত আবাসনের আটকে রাখা হয়েছে। তাঁদেরকে জোর করে বিভিন্ন পানশালায় নাচতে বাধ্য করা হচ্ছে শুধু তাই নয় তাঁদেরকে যৌনকর্মী হিসেবে কাজ করতেও বাধ্য করা হচ্ছে। তাতে তাঁরা রাজি না হলেই কপালে জুটছে প্রচন্ড অত্যাচার। ওই তরুনীর অভিযোগের ভিত্তিতেই রবিবার ভোরে ওই বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুই পাঞ্জাবী তরুণীকে। গ্রেপ্তার করা হয় প্রশান্ত মাইতি ও সুনীত শর্মা নামে দুই যুবককে। সূত্রের খবর চাকরির টোপ দিয়েই ওই দুই যুবক তরুণীদের ভিন রাজ্য থেকে কলকাতায় এনে তাঁদেরকে দিয়ে এই সমস্ত কাজকর্ম করাতো। ধৃতরা জেরার মুখে সমস্ত কথা স্বীকার করে নেয়। ধৃতদের ব্যারাকপুর আদালতে আজ বেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। এই ঘটনায় কে কে জড়িত তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নারায়নপুর থানার পুলিশ।

আরও পড়ুন…চিহ্নিত হলো নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top