জঙ্গলে বাঘকে ফেরৎ পাঠালো বন দফতর

জঙ্গলে বাঘকে ফেরৎ পাঠালো বন দফতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা,গোসাবা: সুন্দরবনের পিরখলীর জঙ্গল থেকে একটি বাঘ নদী সাঁতরে গোসাবার চড়ঘেরি গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঢুকে পড়ে শুক্রবার সকালে। বিষয়টি সাথে সাথেই গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারেন বন কর্মীরা।

এরপর গ্রামবাসী ও যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের সাথে নিয়ে বনকর্মীরা বাঘটিকে তাড়িয়ে পুনরায় নদী পার করে পীরখালির জঙ্গলে ফিরিয়ে দেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, ” একটি বাঘ এদিন সকালে জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে গ্রাম লাগোয়া নদীর চরের জঙ্গলে ঢুকে পড়েছিল, আমাদের কর্মীরা সেটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দিয়েছে।”

আরও পড়ুন…ভাটপাড়া থানার পুলিশ গোপন সূত্রে হানা দিয়ে জয়চন্ডী তলার প্রচুর তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top