নিজস্ব সংবাদদাতা ২১ এপ্রিল ২০২১পশ্চিম বর্ধমান: জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা ব্যানার্জী কেন্দা পুলিশ ফাড়ি ফুটবল ময়দানে একটি নির্বাচনী জনসভা সারলেন বুধবার।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোহম বলেন এই নির্বাচনে দুটি ভাইরাসের সঙ্গে লড়াই হচ্ছে। একটা কোভিড অন্যটা বিজেপি। তিনি বলেন এই দুই ভাইরাসকে তাড়াতে হবে। তাই কোভিড ভ্যাকসিন নিয়ে কোভিড কে তাড়াতে হবে, আর জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে তাড়াতে হবে।



















