ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কোলাঘাটের ফুল ব্যবসায়ীরা, দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখার

ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কোলাঘাটের ফুল ব্যবসায়ীরা, দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১ পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার বলে পরিচিত পরিচিত। এই ফুল বাজারে প্রতিদিন পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা থেকে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা প্রতিদিন আসেন।

তবে বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন বন্ধ হওয়ার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। কারণ দূরবর্তী এলাকা থেকে ফুল নিয়ে বিক্রি করতে আসতে পারছেন না বা বিক্রি করতে যেতে পারছেন না। এমনটাই অভিযোগ কোলাঘাটের ফুল ব্যবসায়ী ও চাষিদের। তাদের দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখুক রেল দপ্তর। না হলে প্রতিদিন ক্ষতির শিকার হবেন দিন আনা দিন খাওয়া চাষী ও ব্যবসায়ীরা।কোলাঘাট ফুল বাজারে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ জন আসেন ফুল বিক্রি বা ব্যবসা করতে। বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন বন্ধ থাকার কারনে সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা। দাবী সারাদিনে বেশ কিছু ট্রেন চালু রাখুক। নাহলে মাঠের ফুল মাঠেই শুকোবে। এই করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়বেন কয়েক হাজার এই ফুল চাষি ও বিক্রির সাথে যুক্ত কয়েক হাজার মানুষ।

আরো পড়ুন…তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠনের পরই ৩০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল কালিয়াগঞ্জ পুর প্রশাসন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top