নিজস্ব সংবাদদাতা ২ রা এপ্রিল ২০২১দক্ষিণ ২৪পরগণা: রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবারে। অবরোধ তুলতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার এর উপর হামলার ঘটনায় আগে থেকেই উত্তপ্ত ছিল এলাকা।
হামলার পর বিজেপি কর্মীরা ডায়মন্ডহারবার হাসপাতাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মীরা। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী সেখানে যায়। তাদেরকে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে। প্রাথমিকভাবে পুলিশকে সেখান থেকে বিজেপি কর্মীরা কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশবাহিনী এসে আবারও অবরোধ তুলে নেওয়ার জন্য বলে। অবরোধ তুলে না নেওয়ায় বিজেপি কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ সরিয়ে দেয়। এ ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যারা বিজেপি প্রার্থী সহ কর্মীদের ওপর হামলা করেছিল তাদেরকে গ্রেফতার দাবিতে অবরোধ চালাচ্ছিল। কিন্তু সেই অবরোধ কারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এদিকে ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আপাতত অবরোধ তুলে দিয়ে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক করছে পুলিশ। অন্য দিকে হাসপাতালে দীপক বাবুর চিকিৎসা চলছে।
আরও পড়ুন….ফের ভাঙড়ে উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা



















