ডুমুর জলা সভায় মানুষের মন জয় করতে অমিত শাহের জায়গায় পাঠানো হলো স্মৃতি ইরানী কে

ডুমুর জলা সভায় মানুষের মন জয় করতে অমিত শাহের জায়গায় পাঠানো হলো স্মৃতি ইরানী কে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩১ জানুয়ারি ২০২১ হাওড়া: ভোটের আগে বাংলার মানুষের মন জয় করতে অমিত শাহ নিজের বদলে পাঠিয়েছেন স্মৃতি ইরানিকে । ডুমুরজলায় আজকের সভায় দিল্লির মুখ তিনিই ।

ডুমুরজলায় ব্যাট করতে নেমে শুরুতেই ছক্কা হাঁকালেন স্মৃতি । পোডিয়ামে এসে মাইক দু’টি একটু গুছিয়ে নিয়ে স্পষ্ট বাংলায় বললেন, “শুনতে পেরেছি দিদি এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে যাচ্ছেন… দিদিও এখন জানেন বাংলায় এখন পদ্মফুল ঘরে ঘরে ।” সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে হাততালি । বললেন, “তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ।”প্রতিটি ক্ষেত্রে বাংলাকে আরও পিছিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ জন্য বাংলার মানুষ কিছুতেই তাঁকে ক্ষমা করবে না। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ডুমুরজলার সভায় বক্তব্য রেখে এ কথা বললেন অমিত শাহ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রস্তাব পেশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন…বহরমপুরে তৃণমূল কাউন্সিলরের ছেলে যোগদান বিজেপি তে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top