তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে

তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 নিজস্ব সংবাদদাতা ১৪ এপ্রিল ২০২১ বীরভূম: বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে “বাংলা নিজের মেয়েকে চাই” লেখা তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিবেকানন্দ পল্লী বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেই পোস্টার, মঙ্গলবার রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পোস্টারগুলো ছিঁড়ে দেয়।

তৃণমূল কংগ্রেসের সিউড়ি বিধানসভার প্রার্থী বিকাশ রায় চৌধুরী দাবি করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই সমস্ত কাজ করেছে। যদিও এগুলো করে কোন লাভ হবে না তাদের, বিধানসভা নির্বাচনে সিউড়ি বিধানসভায় জিতবো আমি। পাশাপাশি বিজেপির জেলা কমিটির সদস্য দীপক দাস জানান তৃণমূল কংগ্রেস নিজেরাই এই কাজ করেছে। বিজেপি এই ধরনের নোংরা কাজ করে না। সমস্ত দলকে সম্মান দেয় বিজেপি। সারা ভারতবর্ষের বিজেপির সরকার আছে কোথাও এই ধরনের রাজনীতি করেনা বিজেপি।

আরও পড়ুন….ফিরোজা বেগমের উপর অত্যাচারে সাংবাদিক বৈঠক অধীর চৌধুরীর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top