তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ এপ্রিল ২০২১ (রানাঘাট): তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগের তির বিজেপির যুব দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর বিক্ষোভ টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের।

অভিযোগ রানাঘাট উত্তরপূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী সমির কুমার পোদ্দারের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা মারে তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার অভিযোগ করেন তার গাড়ি লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই বোমাবাজি করেছে। তার প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রার্থী অসীম বিশ্বাস এর আগেও একাধিকবার ওই এলাকায় তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায় আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে গাড়ি করে বের হন প্রার্থী সমীর কুমার পোদ্দার এর পরেই পেছন থেকে দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই ওই এলাকায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে এছাড়াও অবরুদ্ধ হয়ে পড়ে দত্তপুলিয়া থেকে পানি খালির একমাত্র রাস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এছাড়াও উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ধানতলা থানার পুলিশ।

আরও পড়ুন…কান্দিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বচসা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top