তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এর সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিলেন দেব

তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এর সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিলেন দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ এপ্রিল ২০২১ উত্তর ২৪পরগণা: জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এর সমর্থনে মঙ্গলবার দুপুরে এক নির্বাচনী জনসভায় যোগ দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা বাংলা সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা দেব।

এদিন দুপুরে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগর প্রভাতী সংঘ ক্লাবের মাঠে জগদ্দলের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি। আর এই জনসভা থেকে রাজ্য সরকারের নানান উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংসদ দেব।আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম কে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। তার পাশাপাশি বাংলা দখল করা নিয়ে বিজেপি কেও আক্রমন করেন এই তরুন সাংসদ।

আরও পড়ুন…বড়সড় রদবদল,জেলা সভাপতির দায়িত্ব থেকে সরানো হলো বিশ্বজিৎ লাহিড়ীকে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top