নিজস্ব সংবাদদাতা ২৮ এপ্রিল ২০২১: দক্ষিণেশ্বর নিবেদিতা সেতুর নিচে ৪৩ নম্বর বাসস্ট্যান্ডের গ্যারেজে মঙ্গলবার রাতে আচমকাই আগুন লাগে। আগুন লাগার পরে গ্যারেজে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দা ও ৪৩ নম্বর বাস সিন্ডিকেটের সম্পাদকের কথা অনুযায়ী ওই গ্যারেজে তারক সাউ (৫০ উর্ধে) নামের এক রংমিস্ত্রী রাতে থাকতেন। আগুন নেভানোর পর তার পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ ,কামারহাটি ও বরাহনগর দমকল বাহিনীর পুলিশ অফিসাররা। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।



















