নিজস্ব সংবাদদাতা ১৯ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: বারাসতে সংযুক্ত মোর্চার প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় অশ্বিনী পল্লী বাজারে নির্বাচনী প্রচার সারলেন দলীয় কর্মীদের সাথে নিয়ে।মানুষের সাথে জনসংযোগ তৈরি করতে রাত দিন প্রাচারে নেমে পড়ছে নাম ঘোষণা হওয়ার পর থেকেই।
প্রথমে তৃণমূল প্রার্থী ঘোষণা করে তারপর বামেরা গতকাল বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।প্রত্যেকেই জয়ের ব্যাপার আশাবাদী।তবে বাম মনোনীত সংযুক্ত মোর্চার ফরোয়ার্ড ব্লক প্রার্থ সঞ্জীব চট্টোপাধ্যায় একদমই স্থানীয় ছেলে।গোটা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করে,আম্ফানের সময় এবং করোনা পরিস্থিতির মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায় অন্যতম ভূমিকা নিতে দেখা গিয়েছে।তাই নিজেকে ভূমিপুত্র বলে প্রচারে অনেকটাই এগিয়ে এবছর।বাজারে প্রতিটি মানুষের সাথে কথা বললেন সঞ্জীব বাবু।মানুষের মধ্যে ব্যপক সাড়া সংযুক্ত মোর্চার প্রার্থী কে নিয়ে এবছর।কারণ যে পরিস্থিতির মধ্যে গত দশ মাস গোটা দেশ গেছে সেইসময় একমাত্র বামফ্রন্টকেই পাশে পেয়েছে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষ।যার মধ্যে বারাসতে বামে তৈরি করা কমিউনিটি কিচেন ব্যপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে।তাই এবয়ার বারাসতের মানুষ সংযুক্ত মোর্চার প্রার্থীকেই জয়ী করবে, আশাবাদী সঞ্জীব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন…মধ্যমগ্রামে পালিত হলো সিআরপিএফের ৮২ তম প্রতিষ্ঠা দিবস



















