দলের কর্মীরা করোনা আক্রান্ত থাকায় জনসভায় আসছেন না যোগী আদিত্যনাথ

দলের কর্মীরা করোনা আক্রান্ত থাকায় জনসভায় আসছেন না যোগী আদিত্যনাথ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ এপ্রিল ২০২১দক্ষিণ দিনাজপুর: আগামীকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে যোগী আদিত্যনাথ এর জনসভা করার কথা থাকলেও তিনি আসতে পারছেন না। তার দপ্তরের একাধিক কর্মী করোনায আক্রান্ত হয়েছেন সেজন্য তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তার বদলে আগামীকাল জনসভা করতে আসছেন বিজেপির নন্দীগ্রামের প্রার্থী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা পায়েল সরকার। আগামীকাল একই জায়গায় একই সময়ে অর্থাৎ বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে বেলা ১২টায় সভা করবেন শুভেন্দু ও পায়েল। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার।

আরও পড়ুন…নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top