“দাদা তুমি এগিয়ে চলো” প্রাক্তন বিধায়ক কে নিয়ে বসিরহাটে পরলো পোস্টার 

“দাদা তুমি এগিয়ে চলো” প্রাক্তন বিধায়ক কে নিয়ে বসিরহাটে পরলো পোস্টার 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার বসিরহাট দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস এর টিকিট না পেয়ে ইতিমধ্যে বিজেপি সদর দপ্তরে কলকাতার হেস্টিংস অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ নেতৃত্ব।

২০১৬, সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এই কেন্দ্রে জিতেছিলেন। ২০২১ এর রাজ্য বিধানসভার তৃণমূল রাজ্য নেতৃত্ব বিগত দিনের কথা জেনে এবার তাকে প্রার্থী করেনি ২০১৭ সালে বসিরহাটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছিলো। সূত্রের খবর সেই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য তৃণমূল নেতৃত্ব। তাকে প্রার্থী করিনি। নির্বাচনে তারপর টিকিট না পাওয়ায় বিজেপিতে যোগদান করেন। আজ রবিবার সকাল বেলা বসিরহাট পুরাতন বাজার এলাকার বিভিন্ন জায়গায় বর্তমান বিজেপি কর্মী তথা দিপেন্দু বিশ্বাস কে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। তাতে লেখা আছে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। কে বা কারা এই পোস্টটার মেরেছে। এখনো পর্যন্ত জানতে পারিনি স্থানীয় বাসিন্দারা, সব মিলিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিল এই পোস্টার ঘিরে।

আরো পড়ুন…আসানসোলে দক্ষিণ থানা অন্তর্গত বিএনআর সংলগ্ন এলাকায় এক তুলোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top