দিদি এখন দিদি নেই পিসি হয়ে গেছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ শাহনাজ হোসেনের

দিদি এখন দিদি নেই পিসি হয়ে গেছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ শাহনাজ হোসেনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: ” দিদি এখন দিদি নেই পিসি হয়ে গিয়েছে, আর সেই পিসি শুধু অভিষেক বন্দোপাধ্যায়ের।

কিভাবে কয়লা পাচারের টাকা, কাটমানির টাকা কিভাবে ভাইপোর কাছে আসবে তা নিয়েই ব্যস্ত পিসি ” চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শচীন প্রসাদের সমর্থনে এক জনসভায় যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে এমন মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনাজ হোসেন। চাকুলিয়া বিধানসভার সূর্যাপুর এলাকায় টুডিভিটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় যোগ দেন বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনাজ হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা শাহনাজ হোসেন বলেন, বাংলায় এবার পরিবর্তন হবেই। বাংলায় বিজেপির সরকার হচ্ছেই। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ শচীন প্রসাদ জিতবেই তাকে কেউ আটকাতে পারবেনা।

আরো পড়ুন…করোনা বেড়ে যাওয়ায় সকলকে সার্জিক্যাল মাক্স বিতরণ করে শুভেচ্ছা জ্ঞাপন করলেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top