নিজস্ব সংবাদদাতা ৭ ফেব্রুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: জগদ্দল এলাকায় দিনের পর দিন বোমাবাজির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। বোমার আতঙ্কে শিশুদের নিয়ে সব থেকে বেশি চিন্তিত স্থানীয় বাসিন্দারা।
গত পরশু রাতে জগদ্দল নয়াবাজারে বোমাবাজির পর ফের জগদ্দল আটচালা বাগান অঞ্চলের জগদ্দল বাজারে বোমাবাজি করে দুষ্কৃতীরা।গতরাতের ঘটনা নিয়ে চারদিন বোমাবাজি করে দুষ্কৃতীরা।আর গতকালের ঘটনায় দুই স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। জগদ্দল থানার পুলিশ তদন্ত করলেও এখনও পর্যন্ত কোন দুষ্কৃতী গ্রেফতার হয়নি। ফলে আবারও বোমাবাজির ঘটনা হওয়ার আশঙ্কায় রাতের ঘুম কেড়েছে জগদ্দল এলাকার বাসিন্দাদের।



















