নিজস্ব সংবাদদাতা ২৯ জানুয়ারি ২০২১ কোলকাতা: আজ বিজেপির রাজ্য অফিসে যোগদান পর্ব ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে আজকে যোগদান করলেন প্রখ্যাত জ্যোতিষী অনিমেষ চ্যাটার্জি ও টালিগঞ্জের অভিনেতা কৌশিক রায় ।
আর নয় অন্যায় এর প্রেক্ষিতে ছটি গানের একটি সিডি উন্মোচন হলো মেগা রিয়ালিটি শো চাম্পিয়ান তথা আসাম ও পশ্চিমবঙ্গ দুই প্রদেশের সুমন গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছে। দেবজিৎ সরকার একটি ক্যাসেট উন্মোচন করল আজ রাজ্য দপ্তরে সংসদ দিলীপ ঘোষের হাত ধরে এবং গতকাল সফর ঘিরে যদি কোন জায়গায় কালো পতাকা দেখানো হয় সেই প্রেক্ষিতে তিনি বলেন আগামী দিনে মুখ্যমন্ত্রী যেখানে যেখানে যাবেন সেখানে তাকে কালো পতাকা দেখানো হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় কে তিনি তার দলে স্বাগত জানিয়েছে এবং তিনি খুব ভালো মানুষ কাজ করতে পারছিল না এখানে এসে তিনি যোগ্য সম্মান পাবেন বললেন দিলীপ দা। বিদ্যাসাগরের বাড়িতে ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর সেখানে সফরসূচি ছিল কিন্তু রাজ্য সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ অনুমতি না দেওয়ায় সেখানে তিনি যেতে পারছেন না বলে তিনি জানান। এছাড়া হাওড়ার করপোরেশনের প্রশাসক রথীন চক্রবর্তী যে বিজেপি তে আসবেন তিনি আজ বলেছেন সেখানেও তিনি তাকে সুস্বাগতম জানান ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য।
আরও পড়ুন…তৃণমূলের পর বিজেপির মিছিলে এবার খেলা হবে স্লোগান, তুঙ্গে রাজনীতি


















