দুমাসের পুত্র সন্তানকে বিক্রির উদ্দেশ্যে উধাও বাবা, পুলিশের দ্বারস্থ মা

দুমাসের পুত্র সন্তানকে বিক্রির উদ্দেশ্যে উধাও বাবা, পুলিশের দ্বারস্থ মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ ফেব্রুয়ারি ২০২১দক্ষিণ ২৪পরগণা:দু মাসের পুত্র সন্তানকে বিক্রির অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পদ্মপুকুরে।

অভিযুক্ত বাবার নাম সহিদ মোল্লা। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মা ফিরোজা বিবি। তার দাবি গত বুধবার পারিবারিক দরকারে বাজারে গিয়েছিল। বাড়ি এসে আর শিশুপুত্রকে দেখতে পায়নি। ঘটনার পর থেকে রহস্যজনকভাবে উধাও তাঁর স্বামীও। আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজির পরও কাউকে না পাওয়াই ফিরোজা ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ফিরোজা বিবির দাবি নিজের সন্তানকে তপসিয়া এলাকায় বিক্রি করে দেয়ার কথা বলছিল সহিদ। তারা আশঙ্কা করছে তাদের পুত্র সন্তানকে ওই এলাকায় বিক্রি করে দিয়েছে। পুরো বিষয়টি ভাঙড় থানায় লিখিত অভিযোগ করে ফিরোজা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন….সর্ট সার্কিটের ফলে তিরুপতি কমপ্লেক্সের আবাসনে ভয়াবহ আগুন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top