নিজস্ব সংবাদদাতা ২০ এপ্রিল ২০২১পশ্চিম বর্ধমান: কাঁকসার আকন্দরা এলাকা জুড়ে হুড খোলা গাড়িতে চেপে দুর্গাপুর পূর্ব বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী সর্মথনে নির্বাচনী প্রচারে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর রোড় শো।
এদিনের রোড শোটি আকন্দরা আদিবাসী পাড়া থেকে শুরু হয় গোটা গ্রাম পরিক্রমা করার পর আকন্দরা বাস স্ট্যান্ড এলাকায় শেষ হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রাথী দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। বহু বিজেপি কর্মী সমর্থকরাও উপস্থিত ছিল। ২০২১ নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন শ্রাবন্তী চ্যাটার্জি। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।



















