নিজস্ব সংবাদদাতা ৯ মার্চ ২০২১পশ্চিম বর্ধমান:গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের সাইবার সেল এবং দুর্গাপুর থানার পুলিশ যৌথভাবে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকা থেকে চারজন সাইবার অপরাধী কে গ্রেফতার করল সোমবার রাত্রে। জানা গিয়েছে ধৃত চার জনের নাম রাজেশ মন্ডল, রোহিত মন্ডল, সঞ্জয় মন্ডল, সীতারাম মন্ডলকে।
জানা গিয়েছে ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডের জামতারায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চারজন ৫৪ ফুট এলাকায় একটি ভাড়া বাড়িতে ভাড়া নিয়ে ছিল। আর সেখান থেকেই চলত অপরাধ চক্র। দুর্গাপুরের এক ব্যাক্তি সাইবার চক্রের শিকার হয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ এবং সাইবার সেল। তদন্তের ভিত্তিতে ওই ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে ঐ চারজনকে। উদ্ধার হয়েছে ১৫ টি মোবাইল এবং নগদ টাকা। এই চক্রের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তদন্ত চালাচ্ছে সাইবার সোহেল এবং দুর্গাপুর থানার পুলিশ। ধৃত চার জনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।



















