দোগাছিয়া এলাকায় বোমাবাজির ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ

দোগাছিয়া এলাকায় বোমাবাজির ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা:অশোকনগর ভুরকুন্ডা পঞ্চায়েতের দোগাছিয়া এলাকায় বোমাবাজির ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল অশোকনগর থানা। গত ২৩ তারিখ দোগাছিয়া এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় ৫ কর্মী আহত হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানা।

সোমবার রাতে দোগাছিয়া এলাকায় নিজেদের বাড়ি থেকে অভিযুক্ত ওসমান মল্লিক, গোবিন্দ দাস, হারান দাস, নিতাই মন্ডল, মফিজুল মন্ডল কে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের 323, 325, 326, 307,34 ipc এবং 9B I E act এ মামলা রুজু করা হয়।৫অভিযুক্তকে মঙ্গলবার বারাসত আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন…এলাকা দখলের লড়াই নিয়ে তৃণমূল সংঘর্ষে চলল বোমা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top